বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মো: আব্দুল গফুর,বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে লুৎফর রহমান (৪৫) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে লুৎফর রহমান বাইরে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক এই দুর্যোগের পর স্থানীয় বাসিন্দারা সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা এবং বিশেষ করে মেঘের গর্জন শুনলে ঘরের বাইরে না বেরোনোই ভালো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন এলাকার সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews