মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা  সাতক্ষীরায় জেলা প্রশাসকের সাথে দুই সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় গাজী নজরুলের এমপি পদ সিদ্ধান্ত নিতে ইসিকে চিঠি দিচ্ছে সংসদ সচিবালয

সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সফল সমাপ্তি ঘটেছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, সাতক্ষীরার যৌথ আয়োজনে অদ্য ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকেল ৪:০০ ঘটিকায় শহরের ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব তুলে ধরে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবুজ পৃথিবী বাসযোগ্য করে গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, “গাছ আমাদের জীবনের পরম বন্ধু। কেবল মেলা কেন্দ্রিক নয়, বরং আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তি উদ্যোগে অন্ততঃ একটি করে ফলজ, বনজ বা ভেষজ বৃক্ষ রোপণ করা এবং তা পরিচর্যা করা। সবুজ বাংলাদেশ গড়ার এই অঙ্গীকারে বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগণের পাশে রয়েছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নার্সারি মালিক ও স্টলধারীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, সপ্তাহব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিন সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি এবং বিপুল পরিমাণ চারা বিক্রি লক্ষ্য করা গেছে, যা জেলাজুড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews