সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত  পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের  ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত মাদারীপুরের ডাসারে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১  আশাশুনিতে এমপি রবিউল বাশার’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী তুষার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল আশুলিয়ায় ইউপি সচিব আফজালের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: একাধিকবার সংবাদ প্রকাশের পরও প্রশাসন নীরব অভয়নগরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, থানা হেফাজতে অভিযুক্ত মেয়ে খুলনায় ৬০ জন সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে বিজেপিসি শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুনরায় ডেপুটি এটর্নী জেনারেল হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান এডঃ মাসুদুল আলম দোহা

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের  ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,বিশেষ প্রতিনিধি

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বখ্যাত বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা ও দানবীর স্যার আচার্য্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২ আগস্ট রবিবার সকালে পাইকগাছা উপজেলার রাড়ুলীতে বিজ্ঞানীর জন্মভিটায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথি ও সর্বস্তরের মানুষ। পরবর্তীতে তাঁর জীবন ও কর্মের ওপর স্মৃতি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্যার পিসি রায় কেবল একজন রসায়নবিদ ছিলেন না, তিনি ছিলেন নতুন প্রজন্মের পথপ্রদর্শক ও এক অনন্য দেশপ্রেমিক।” অনুষ্ঠানে বক্তারা আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের বিজ্ঞানচর্চা, শিল্পোদ্যোগ ও জীবনদর্শন নিয়ে বিস্তৃত আলোচনা করেন এবং তাঁর আদর্শ ও চেতনা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম, ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অব. শিক্ষক ও লেখক জয়ন্ত ঘোষ, সাংবাদিক দিদারুল আলম, রাড়ুলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াত নেতা আব্দুল মোমিন সানা, প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ এবং শিক্ষার্থী সমাপ্তি ঘোষ, অরিত্র দাশ ও ফাতিম আনজুম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আহসানারা আহমেদ, বীরমুক্তিযোদ্ধা জিএম জামির হোসেন, রনজিৎ কুমার সরকার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, কাজী সাজ্জাদ হোসেন মানিক সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews