সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত  পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের  ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত মাদারীপুরের ডাসারে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১  আশাশুনিতে এমপি রবিউল বাশার’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী তুষার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল আশুলিয়ায় ইউপি সচিব আফজালের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: একাধিকবার সংবাদ প্রকাশের পরও প্রশাসন নীরব অভয়নগরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, থানা হেফাজতে অভিযুক্ত মেয়ে খুলনায় ৬০ জন সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে বিজেপিসি শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুনরায় ডেপুটি এটর্নী জেনারেল হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান এডঃ মাসুদুল আলম দোহা

মাদারীপুরের ডাসারে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১ 

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন

 

মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোঃ আশিক আকন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। অপরদিকে এ ঘটনায় রমজান বেপারী নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।আহত রমজান বেপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) রাত আনু: ৯ টার দিকে ডাসার উপজেলার বালি গ্রাম ইউনিয়নের ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ সুত্রে জানা যায় যে, মোটরসাইকেলে যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দিলে মটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় জনগণের সহায়তায় তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আশিককে মৃত্যু ঘোষণা করেন। আহত রমজানকে প্রাথমিক চিকিৎসা শেষে মাদারীপুর সদর হাসপাতাল হতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

 

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনায় বাসটি শনাক্ত করা হয়েছে ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews