
এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনি সদর ইউনিয়নের নাটানা বারোনী মাঠে”রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ খেলায় হাড়িভাঙ্গা বিবাহিত একাদশ ও অ-বিবাহিত একাদশ মুখোমুখি হয়। প্রাণবন্ত ও উপভোগ্য এ ম্যাচে বিবাহিত একাদশ ৫-৪ গোলের ব্যবধানে অ-বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি দর্শকদের দারুণভাবে মাতিয়ে রাখে।
খেলার উদ্বোধন করেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী,গণঅধিকার পরিষদ নেতা এবং রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো.সাইফুল্লাহ ঢালী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,খেলাধুলা যুবসমাজকে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন-আশাশুনি প্রেসক্লাবের কোষাধক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান,সাংবাদিক সাগর হোসেন,নাটানা যুব সংঘের সাধারণ সম্পাদক রাজু কুমার মণ্ডল,ক্রীড়া সম্পাদক দ্বীবজয় মণ্ডল,৮নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মিলন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট খালিদ হোসেন এবং উপদেষ্টা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,এনায়েত ফেরদৌস, কাজী তারিক আহমদ ও কামরুল হাসানের পৃষ্ঠপোষকতায় খেলার আয়োজন করা হয়।
খেলা শেষে চেয়ারম্যান প্রার্থী মো.সাইফুল্লাহ ঢালী বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা পরিচালনা করেন মোঃ তুহিন গাজী।
।