
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মরহুম আবুল কাশেম সানার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) জুম্মার নামাজ শেযে একযোগে পাঁচটি মসজিদে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়।
আদালতপুর সানা বাড়ি জামে মসজিদ,আদালতপুর পুরাতন মসজিদ,কোদন্ডা ফকিরবাড়ী মসজিদ, কোদন্ডা কারিকরবাড়ী মসজিদ এবং কোদন্ডা চর মসজিদে পৃথকভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন,সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ইসলামী আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ,উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,শাহ অহিদুজ্জামান শাহিন,আফছার উদ্দীন খান,মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ শামীম হোসেন,ডা. রবিউল ইসলাম,মোর্তাজুল হক,শ্রমিক নেতা হযরত আলী প্রমুখ।
এ সময় মরহুমের পরিবারের সদস্য,আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মরহুম আবুল কাশেম সানার রুহের মাগফিরাত,শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এদিকে একই দিন মরহুমের নিজ বাড়িতে মহিলা জামায়াতের উদ্যোগে পৃথকভাবে নারীদের অংশগ্রহণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।