শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত জুলাই শহীদ দিবস-২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

দেবহাটার কুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলাম সাহাজীর মৃত্যু, রাষ্টীয় মর্যাদায় দাফন 

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

দেবহাটা উপজেলা প্রতিনিধি

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দক্ষিণ কুলিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মহহুম আলহাজ্ব নুর ইসলাম সাহাজী( ৮০) আর নেই।

 

২৩ মে শনিবার রাত ১.৩০ টার সময় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা মরহুম নুর ইসলাম দেবহাটা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ছিলেন। তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শনিবার রাত দেড় ঘটিকার সময় মৃত্যু ইন্তেকাল করেন। ২৩ মে শনিবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও দেবহাটা থানার ওসি তদন্ত রেজাউল ইসলাম এর নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে জোহর নামাজ বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

 

এসময় দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্ল্যা, কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জামাত আলী, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মাওলানা রুহুল আমিনসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের জানাজা নামাজ পড়ান দক্ষিণ কুলিয়া ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ কবিরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews