শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত জুলাই শহীদ দিবস-২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

সমাজসেবায় অনন্য অবদান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিশিষ্ট শিল্পপতি মীর শাহীন হোসেন

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিল্পপতি মীর শাহীন হোসেন। সাতক্ষীরার পাটকেলঘাটার বিনেরপোতায় অবস্থিত ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ’-এর পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন।

এক শুভেচ্ছা বার্তায় মীর শাহীন হোসেন বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। সকল ভেদাভেদ ভুলে সাম্য ও সৌহার্দ্যের সমাজ গঠনে এই উৎসবের গুরুত্ব অপরিসীম।” তিনি তাঁর প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং সাতক্ষীরা জেলাসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

 

সাতক্ষীরা জেলার অন্যতম শীর্ষ ব্যবসায়ী মীর শাহীন হোসেন বিনেরপোতায় ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ’ প্রতিষ্ঠার মাধ্যমে অত্র অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট বদলে দিয়েছেন। প্রতিষ্ঠানটি গড়ে ওঠার ফলে জেলা ও আশেপাশের অঞ্চলের শত শত বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় অর্থনীতিতে গতিশীলতা আনার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে এই প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, মীর শাহীন হোসেনের দূরদর্শী নেতৃত্বের কারণে আজ এই শিল্পপ্রতিষ্ঠানটি সফলতার শীর্ষে অবস্থান করছে।

 

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন মীর শাহীন হোসেন। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) এবং ব্যক্তিগত তহবিল থেকে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিয়মিত অনুদান দিয়ে আসছেন। করোনাকালীন বিপর্যয় থেকে শুরু করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মীর শাহীন হোসেন কেবল একজন বড় শিল্পপতিই নন, তিনি একজন মানবিক হৃদয়ের মানুষ। শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে তিনি যেমন বহু পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন, তেমনি নীরবে-নিভৃতে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews