শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত জুলাই শহীদ দিবস-২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

জুলাই শহীদ দিবস-২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান

সাতক্ষীরার শ্যামনগরে “জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদের হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনকের সভাপতিত্বে “জুলাই শহীদ দিবস-২৬” এর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন, গেজেট ভুক্ত আহত জুলাই যোদ্ধা আব্দুর রহমান, বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াদ আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, মর্ডান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, মাসুম বিল্লাহ এবং জুলাই যোদ্ধাদের গর্বিত অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী জুলাই যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় ও আহত জুলাই যোদ্ধাদের শারীরিক সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই যোদ্ধাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews