মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবতার দৃষ্টান্ত: ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে  দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ডুমুরিয়া! জরুরি সভায়  উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বরিশালের সকলকে ঘিরে মাদারীপুরে নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত ওসির সঙ্গে মতবিনিময় সভা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রেমিট্যান্স যোদ্ধা হাফিজুরের দাফন সম্পন্ন, বাঁকড়ায় শোকের ছায়া কোটি টাকার ক্ষতি পাইকগাছায় টানা বৃষ্টিতে ডুবেছে মৎস্য ঘের ও পুকুর প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ধুনট থানার এসআই মোস্তাফিজার প্রত্যাহার ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ  

শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ  

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর থানা কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতারা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে পুলিশের সহযোগিতা কামনা করেন।

 

এ সময় ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, শ্যামনগরে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অপরাধ বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে।

 

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দেবব্রত ব্যানার্জী, সিনিয়র সহ-সভাপতি অমিয় রায়, সহ সভাপতি তাপস মন্ডল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ, পৌর উপদেষ্টা সুকুমার বিশ্বাস, পৌর সভাপতি বাবু লাল মন্ডল, সাধারণ সম্পাদক ডাক্তার দিপু কুমার বৈদ্য, সদস্য দীপক মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্টের পৌর সাধারণ সম্পাদক দেবব্রত গায়েন, ঈশ্বরীপুর ইউনিয়ন সহ-সভাপতি হিরণ মুখার্জি, সদস্য দিপাল দাস, কাশিমাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাস, রমজান নগর ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি সুশীল মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মৃণাল ব্যানার্জী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, পৌর ৩নং ওয়ার্ড সভাপতি হর চ্যাটার্জীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

সাক্ষাৎ শেষে নবাগত ওসির সফল দায়িত্ব পালন কামনা করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। একই সঙ্গে শ্যামনগরে শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews