মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবতার দৃষ্টান্ত: ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে  দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ডুমুরিয়া! জরুরি সভায়  উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বরিশালের সকলকে ঘিরে মাদারীপুরে নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত ওসির সঙ্গে মতবিনিময় সভা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রেমিট্যান্স যোদ্ধা হাফিজুরের দাফন সম্পন্ন, বাঁকড়ায় শোকের ছায়া কোটি টাকার ক্ষতি পাইকগাছায় টানা বৃষ্টিতে ডুবেছে মৎস্য ঘের ও পুকুর প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ধুনট থানার এসআই মোস্তাফিজার প্রত্যাহার ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ  

জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব,সোনাবাড়ীয়া একাডেমিক নলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,

সাতক্ষীরা কলারোয়া জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী সোনাবাড়ীয়া একাডেমিক নলেজের চার মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এক আন্তরিক ও আনন্দঘন অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন— শাহারিয়ার হোসেন, অর্ক মজুমদার, রাজিন ফারহাবি এবং মোজাহিদ হোসেন। তাদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাবাড়ীয়া একাডেমিক নলেজের পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ অর্জন প্রতিষ্ঠান, পরিবার ও এলাকার জন্য গর্বের। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জাফরুল ইসলাম, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেন, কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফারুক হোসেন, সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ তৌহিদুর রহমান এবং সাবেক কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।

 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন। এ সময় তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সুধীজন সোনাবাড়ীয়া একাডেমিক নলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews