শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোগী-স্বজনদের নিরাপত্তায় মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার মোতায়েন রাণীশংকৈলে ‘মেসার্স এম এম ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তানোর থানা পুলিশের অভিযানে ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। কক্সবাজার সদরে পিকআপের বাম্পারে লুকানো ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিবন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী, হ্নীলার দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (সিবিসি)-এর পক্ষ থেকে নতুন শেয়ারহোল্ডারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ, অস্ত্র গোলাবারুদ জিম্মি উদ্ধার

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আশরাফুল আহমদ, সিলেট প্রতিনিধি:

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর অনুমোদিত (রেজি. নং: না:গঞ্জ-৭০/সদর-৩৫) সামাজিক ও মানবিক সংগঠন “এসো আলোর সন্ধানে যুব সংগঠন”-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

 

সম্প্রতি নারায়ণগঞ্জের ইউনাইটেড নলেজ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেন সভাপতিত্ব করেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আজীবন সদস্য, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নবী হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক ও সংগঠনের উপদেষ্টা শরীফ মোহাম্মদ আরিফ মিহির, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন, ডা. হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ এবং মো. সাইদুল্লা হৃদয়।

 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মো. আশরাফুল আহমদ, সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. বুরহান উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও সুধীজন।

 

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা এবং হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতার প্রধান বিচারক হযরত মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আশরাফী, ইমাম ও খতিব, কাশীপুর দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদ। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন সৈকত আশরাফী।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

বক্তারা বলেন, “এসো আলোর সন্ধানে যুব সংগঠন” গত ১১ বছর ধরে সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি দেশ ও সমাজের কল্যাণে আরও ব্যাপক পরিসরে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews