শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রোগী-স্বজনদের নিরাপত্তায় মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার মোতায়েন রাণীশংকৈলে ‘মেসার্স এম এম ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তানোর থানা পুলিশের অভিযানে ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। কক্সবাজার সদরে পিকআপের বাম্পারে লুকানো ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিবন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী, হ্নীলার দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (সিবিসি)-এর পক্ষ থেকে নতুন শেয়ারহোল্ডারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ, অস্ত্র গোলাবারুদ জিম্মি উদ্ধার

কক্সবাজার সদরে পিকআপের বাম্পারে লুকানো ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ (কক্সবাজার)

 

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে পিকআপ ভ্যানের বাম্পারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানোর সময় গাড়িটির বাম্পারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় পিকআপটির চালক মো. ফয়সাল (৪০)-কে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews