সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রাণীশংকৈলের মানুষ প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  শ্যামনগরে যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাই বড় শক্তি গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রদর্শক ফায়েকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান   কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে পরীক্ষার্থীদের অবস্থান যশোরের কেশবপুরে সরকারি বাওড় দখল ও মাছ লুটের অভিযোগ: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ দৈনিক সাতক্ষীরা দিগন্তের ফেসবুক পেজ ও সম্পাদকের আইডিতে সাইবার হামলা, সতর্কবার্তা জারি রাণীশংকৈলে মহাসড়কে যাত্রীবাহী কোচ ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

দৈনিক সাতক্ষীরা দিগন্তের ফেসবুক পেজ ও সম্পাদকের আইডিতে সাইবার হামলা, সতর্কবার্তা জারি

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ

দৈনিক সাতক্ষীরা দিগন্ত (DSDtv)-এর অফিশিয়াল ফেসবুক পেজ ও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসানের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাইবার হামলার ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে আইডি ও পেজটিতে কারিগরি বিধিনিষেধ (রেস্ট্রিকশন) দেখা দিয়েছে। একই সঙ্গে পত্রিকাটির অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে স্থগিত করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

অনলাইন পোর্টালটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সংঘবদ্ধ হ্যাকার চক্র পরিকল্পিতভাবে পত্রিকাটির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও চ্যানেলগুলো অকার্যকর করার চেষ্টা চালাচ্ছে।

এ পরিস্থিতিতে জেলা ও উপজেলা প্রতিনিধিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জেলা ভিত্তিক এই গণমাধ্যমটি। নির্দেশনায় বলা হয়, কোনো প্রতিনিধি যেন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে সংবাদ না পাঠান। সংবাদগুলো কেবল নির্ধারিত অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠাতে বলা হয়েছে, যা আগের মতোই নিয়মিত প্রকাশ করা হবে। যোগাযোগের জন্য সরাসরি অফিশিয়াল মোবাইল নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি পাঠক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দৈনিক সাতক্ষীরা দিগন্তের নাম ব্যবহার করে কোনো প্রকার আর্থিক লেনদেনের অনুরোধ করলে তা এড়িয়ে চলতে এবং সরাসরি ফোন করে সত্যতা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি তাদের ‘সত্যের তথ্যে প্রতিদিন’ অঙ্গীকার বজায় রাখার কথা জানিয়ে পাঠকদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেজগুলোর সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়েছে। সাময়িক এই যোগাযোগের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews