বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি সদস্য লাল্টুর নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ নিয়মানুবর্তিতা ও সাহসিকতার অনন্য প্রতীক সাংবাদিক নাহিদা আক্তার লাকী মানবপাচার ঠেকাতে মাদারীপুরে পুলিশের বিশেষ মনিটরিং সেলের উদ্বোধন করলেন পুলিশ সুপার  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক কর্মীসভা অনুষ্ঠিত পাওনা টাকা চাওয়ায় ডিস ব্যবসায়ীকে হুমকি ও উল্টো ডায়েরি চুয়াডাঙ্গায় শিক্ষকের কাণ্ড নিয়ে তোলপাড় সাতক্ষীরার শ্যামনগরে ৫৬৩ পিস ইয়াবাসহ আটক ৩ কোস্ট গার্ডের অভিযান ১২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহত শিক্ষার্থী ইয়ামিন কে চিকিৎসার দায়িত্ব নিলেন চেয়ারম্যান আবু সালেহ বাবু কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা  খুলনায় ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরায় যুব জামায়াত নেতা আল মামুনের জানাজায় শোকাবহ

দেওয়ানগঞ্জে দলিলকৃত জমি নিয়ে বিরোধ: উচ্ছেদের নোটিশ, হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে দলিলকৃত জমিকে মাদ্রাসার সম্পত্তি দাবি করে উচ্ছেদের নোটিশ, দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যাবসায়ী অভিযোগ করেন, ভুক্তভোগী পরিবার প্রায় ৩০ বছর ধরে সানন্দবাড়ী বাজারে বৈধভাবে দোকান পরিচালনা করে আসছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট জমির বৈধ দলিল ও মালিকানার কাগজপত্র থাকা সত্ত্বেও মাদ্রারাসা জমিটিকে মাদ্রাসার সম্পত্তি দাবি করে উচ্ছেদের নোটিশ দেয়।

 

অভিযোগে আরও বলা হয়, নোটিশের জবাব না দেওয়ায় গত ২৭ জুলাই ২০২৬, সকাল প্রায় ১১টার দিকে সানন্দবাড়ী বাজারে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। এ সময় দোকানদারদের মারধর, দোকানে ভাঙচুর এবং একাধিক দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়।

 

তারা আরো দাবি করেন, অভিযুক্তরা দোকানপ্রতি ১ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের দোকান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং অন্য ব্যবসায়ীদেরও চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

 

এছাড়া, হামলার সময় একজন নারীর সঙ্গে অসদাচরণ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়। ভুক্তভোগীদের দাবি, ঘটনার সময় অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেন।এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews