
মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক কর্মীসভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় উপজেলা ও পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করাই ছিল এ কর্মীসভার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির নেতা জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুল ইসলাম মুন্না, আহ্বায়ক, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ কামরুজ্জামান কামু, সদস্য সচিব, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আতাউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মহসিন আলী এবং রাণীশংকৈল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোঃ নাহিদ হাসান লিটন।
কর্মীসভায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জনগণের পাশে থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তাঁরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
শেষে দেশ, জাতি এবং দলের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মীসভার সমাপ্তি ঘোষণা করা হয়।