বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

মাত্র ২৩ মাস ২৩ দিনে পবিত্র কুরআন হিফজ,চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার শিক্ষার্থী মুজাহিদুল ইসলামের অনন্য কৃতিত্ব

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি

অদম্য ইচ্ছাশক্তি,কঠোর অধ্যবসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মাত্র ২৩ মাস ২৩ দিনে পবিত্র কুরআনুল কারিমের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন আশাশুনি উপজেলার চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার মেধাবী শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। তাঁর এই অসাধারণ অর্জনে পরিবার,শিক্ষক,মাদরাসা কর্তৃপক্ষ,সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

মুজাহিদুল ইসলামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার পল্লীমঙ্গল গ্রামে। তাঁর পিতা রবিউল ইসলাম গাজী। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী মুজাহিদুল হিফজ শিক্ষায় অসাধারণ মেধা ও একাগ্রতার পরিচয় দেন। প্রতিদিনের নতুন সবক,পূর্বের পড়ার নিয়মিত পুনরাবৃত্তি (আমুখতা ও দাওর) এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে যেতে থাকেন। নিয়মিত অনুশীলন,কঠোর পরিশ্রম ও আল্লাহর রহমতে অল্প সময়েই তিনি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করতে সক্ষম হন।

 

চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা এম.আব্দুল হালিম বলেন, “কুরআনের হাফেজ তৈরি করা উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। মুজাহিদুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে,আন্তরিক প্রচেষ্টা,অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনা থাকলে অল্প সময়েও বড় অর্জন সম্ভব। মহান আল্লাহ তাকে কুরআনের আলোকে জীবন পরিচালনা এবং কুরআনের খেদমত করার তাওফিক দান করুন।”

তিনি আরও জানান,এ মাদরাসায় কুরআন হিফজ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, ইসলামী আদর্শ,শৃঙ্খলা,আমল-আখলাক এবং সুন্নাহভিত্তিক জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

মুজাহিদুল ইসলামের এই অনন্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করেন,ভবিষ্যতে তিনি একজন আদর্শ হাফেজ,আলেম ও দ্বীনের খাদেম হিসেবে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মাদরাসা কর্তৃপক্ষ সকলের কাছে মুজাহিদুল ইসলামের জন্য দোয়া কামনা করেছেন,যেন মহান আল্লাহ তাআলা তাকে আজীবন কুরআনের পথে অবিচল রাখেন,ইলম ও আমলে সমৃদ্ধ করেন এবং কুরআনের খেদমতের জন্য কবুল করে নেন। আমীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews