বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করলেন মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন ও নদী সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে তারা ঢাকা থেকে সরাসরি কাহারোল উপজেলায় এসে প্রথমে রামচন্দ্রপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও কাহারোল সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন। পরে রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর তীরে বলরামপুর সাহা পাড়া সংলগ্ন এলাকায় চলমান খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সারা দেশে প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার এলাকায় খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ার খাল খনন প্রকল্পের উদ্বোধন আগামী ১৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এই খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকায় বন্যার পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে। পাশাপাশি প্রায় ১২০০ হেক্টর কৃষিজমিতে ভূ-উপরিস্থ পানির মাধ্যমে খরিপ-২ মৌসুমে সেচ সুবিধা পাওয়া যাবে, ফলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমে যাবে।

এছাড়া প্রকল্প এলাকায় প্রায় ৬ হাজার ৬৬৯টি গাছ রোপণ করা হবে। এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, মৎস্য ও জলজ সম্পদের উন্নয়ন, দরিদ্র মানুষের জীবিকা এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

জানা গেছে, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ২২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার খাল খনন, ৩৯৫ মিটার নদী সংরক্ষণ কাজ, দুটি কালভার্ট এবং একটি ছয় নস রেগুলেটর নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে কাহারোল উপজেলার কৃষি, পরিবেশ এবং পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews