রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে, স্বজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ খুলনায় কয়রা থানা পুলিশের বিশেষ অভিযান ৬ মামলার আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার আটক, জনতার সহযোগিতায় রক্ষা তালায় সরকারি ভূমি অফিসে নায়েব তারক চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ কেশবপুর পৌরসভায় জামায়াতের কাউন্সিলর প্রার্থী তালিকা ঘোষণা পুঙ্গলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ মেহেদী হাসান তপন খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করার আহ্বান মিস্ত্রিাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেসিসি প্রশাসক খুলনা জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে পিআইও ও ক্যাডার চালকের চাঁদাবাজি সাংবাদিকদের অশালীন হুমকি ও ৩০ হাজার টাকা বেতনের উৎস নিয়ে প্রশ্ন! শ্যামনগরে সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইব স্থাপন , রাস্তার ক্ষতি সাধন

ফেঞ্চুগঞ্জে মাদ্রাসা ছুটির পর দুই ভাই নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক (নাহিদা আক্তার লাকী)

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুই ভাই নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (৪ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২:০০ ঘটিকা থেকে তারা নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই সহোদর হলো সালমান আহমদ ফারুক (১২) এবং মাহিন মিয়া (১১)। এ ঘটনায় তাদের পিতা মো. লাভলু মিয়া বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩২২) নথিভুক্ত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ দুই ভাই ফেঞ্চুগঞ্জ থানাধীন ১নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের অন্তর্গত মদিনাতুল উলুম হযরত শাহ মালুম মাদ্রাসার শিক্ষার্থী। বড় ভাই সালমান আহমদ ফারুক ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে এবং ছোট ভাই মাহিন মিয়া তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার দিন দুপুরে মাদ্রাসা ছুটির পর তারা আর বাড়ি ফিরে আসেনি।

নিখোঁজ শিশুদের পারিবারিক বিবরণ অনুযায়ী, বড় ভাই সালমানের উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, শারীরিক গঠন হালকা-পাতলা, মুখমণ্ডল লম্বাটে এবং গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। ছোট ভাই মাহিনের উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার এবং সেও হালকা-পাতলা ও উজ্জ্বল শ্যামলা বর্ণের। নিখোঁজের সময় উভয়ের পরনেই ছিল সাদা রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা এবং মাথায় সাদা টুপি।

নিখোঁজ শিশুদের পিতা মো. লাভলু মিয়া জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে সন্তানদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিত জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি। সন্তানদের হারিয়ে প্রতিটি মুহূর্ত পরিবারের জন্য চরম অসহনীয় ও উদ্বেগের হয়ে উঠেছে।

ফেঞ্চুগঞ্জ থানার ডিউটি অফিসার এবং তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, পুলিশ নিখোঁজ দুই শিশুর সন্ধানে তৎপরতা শুরু করেছে এবং দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

কোনো হৃদয়বান ব্যক্তি এই দুই শিশুর সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জেনে থাকলে দ্রুত ফেঞ্চুগঞ্জ থানায় অথবা পারিবারিক মোবাইল নম্বর: ০১৭৩৯-৩৮৫৯৮৮-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews