শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান বনওয়ারীনগর ইউনিয়ন যুবদল ছাত্রদল সেচ্ছাসেবকদলের উদ্যোগে যোগদান ও কর্মী সভা অনুষ্ঠিত  জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্যামনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা অভিভাবক ও সচেতন মহলের প্রতি জরুরি আহ্বান দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই চুয়াডাঙ্গার জীবননগর পুলিশের অভিযানে ৩ মাদকসেবী আটক নিজস্ব প্রতিনিধি আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন, টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন সভাপতি বাবলু, সম্পাদক বাবু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যনির্বাহী পরিষদের ১২টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৮১ জন ভোটারের মধ্যে ৪৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে দ্বিতীয়বারের মতো ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল মান্নান বাবলু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম নবী পেয়েছেন ১৯৪ ভোট।

সহ-সভাপতি পদে এস এম ইয়াহিয়া আলম (২৭৩ ভোট) এবং আব্দুর রহমান (২২৪ ভোট) বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী এনায়েত করিম পেয়েছেন ১৭৯ ভোট এবং কাজী শাহাদাত হোসেন মাসুম পেয়েছেন ১১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো সাইফুল ইসলাম বাবু ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম পেয়েছেন ১৭২ ভোট এবং এম শফিকুল পেয়েছেন ৩০ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে আবু সাঈদ ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ সরকার পেয়েছেন ২১৮ ভোট।

সহ-সম্পাদক পদে মেহেদী হাসান ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিধান চন্দ্র মন্ডল পেয়েছেন ২০৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ইসমাইল হোসেন ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পেয়েছেন ১২১ ভোট।

কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নরেশ মল্লিক।

সদস্য পদে বিজয়ী হয়েছেন আরাফাত হোসেন (৩২২ ভোট), মো. আবু রায়হান (২৭৯ ভোট), খুরশিদুজ্জামান লাবু (২৫৪ ভোট), মনিরুল ইসলাম (২৪৫ ভোট) এবং হারুন অর রশিদ বাচ্চু (২২৯ ভোট)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুর। এছাড়া কমিশনের অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট স. ম. মোমতাজুর রহমান মামুন, আ. ক. ম. সামছুদ্দোহা খোকন, মোঃ ফকরুল আলম বাবু, মোঃ আবুল বাসার, আজমির হোসেন রোকন, সাহেদুজ্জামান সাহেদ, এম আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান অনিক, এম এ হাসান, শংকর কুমার মজুমদার ও রাব্বি আহম্মেদ।

সকাল০৮ থেকে বিকাল ০৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews