বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি সদস্য লাল্টুর নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ নিয়মানুবর্তিতা ও সাহসিকতার অনন্য প্রতীক সাংবাদিক নাহিদা আক্তার লাকী মানবপাচার ঠেকাতে মাদারীপুরে পুলিশের বিশেষ মনিটরিং সেলের উদ্বোধন করলেন পুলিশ সুপার  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক কর্মীসভা অনুষ্ঠিত পাওনা টাকা চাওয়ায় ডিস ব্যবসায়ীকে হুমকি ও উল্টো ডায়েরি চুয়াডাঙ্গায় শিক্ষকের কাণ্ড নিয়ে তোলপাড় সাতক্ষীরার শ্যামনগরে ৫৬৩ পিস ইয়াবাসহ আটক ৩ কোস্ট গার্ডের অভিযান ১২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহত শিক্ষার্থী ইয়ামিন কে চিকিৎসার দায়িত্ব নিলেন চেয়ারম্যান আবু সালেহ বাবু কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা  খুলনায় ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরায় যুব জামায়াত নেতা আল মামুনের জানাজায় শোকাবহ

বগুড়া ধুনটে যমুনা নদীর ঝুঁকিপূর্ণ তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর সম্ভাব্য ভাঙন রোধে আগাম উদ্যোগ হিসেবে ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণে জিও ব্যাগ ফেলে মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আসন্ন বন্যা মৌসুমকে সামনে রেখে জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এমপির উদ্যোগ ও সহযোগিতায় এই প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার কৈয়াগাড়ী এলাকা থেকে পুখরিয়া পর্যন্ত যমুনা নদীর তীর সংরক্ষণে মোট ৭টি প্যাকেজের আওতায় প্রায় ২০ থেকে ২৫ হাজার জিও ব্যাগ ফেলা হবে। ইতোমধ্যে শুকনো মৌসুমে নদীর ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণ ও মেরামতের কাজ শুরু করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, বন্যা মৌসুম শুরুর আগেই যমুনা নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। সেইসব স্থানে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে, যাতে বন্যা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি কমানো যায়।

জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এমপি বলেন, যমুনা নদীর ভাঙনে যেন আর কোনো মানুষের কৃষি জমি বা বসতবাড়ি নদীগর্ভে বিলীন না হয়, সে লক্ষ্যেই বন্যা মৌসুমের আগেই শুকনো সময়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক কাজ শুরু করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নদী তীরবর্তী মানুষের জানমাল ও ফসলি জমি রক্ষায় ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে যমুনা নদীর ভাঙনে নদী তীরবর্তী এলাকার বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়ে। তাই আগাম উদ্যোগ হিসেবে নদীর ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলে প্রতিরোধমূলক কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews