মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচর থানা এলাকা হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। খুলনা রেঞ্জের নতুন ডিআইজির সাতক্ষীরা সফর বিশেষ কল্যাণ সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় মাদারীপুরে জেলা কারাগারে সাজা প্রাপ্ত বন্দীদের ইলেকট্রিক্যাল ও ব্লক বাটিক বিউটি ফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা ময়নাতদন্তে হত্যার আলামত, প্রধান আসামিরা এখনও অধরা সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নাই সুমন হত্যা মামলার আসামি, ন্যায়বিচারের অপেক্ষায় নিষ্পাপ শিশুসন্তান শ্যামনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন- আহবায়ক সোলাইমান কবীর, সদস্য সচিব মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন।

সাতক্ষীরায় যুব- তরূনদের ক্ষমতায়ন ও পরামর্শদাতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন যুব তরূণদের ক্ষমতায়ন ও পরামর্শদাতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল-২০২৬) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস।

প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের প্রতিটি গ্রুপ হতে ২ জন করে মোট ২৭ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

কর্মশালার বিষয়বস্তু ছিল অধিকার ও ন্যায় বিচারের প্রাথমিক ধারনা দারিদ্র, মানবাধিকার এবং রাষ্ট্র নাগরিকের দায়িত্ব অনুধাবন করা।

কর্মশালার উদ্দেশ্য ছিল স্থানীয় তরূণদের নেতৃত্বদানের দক্ষতা ও সক্ষমতা তৈরী করা। সামগ্রিক উদ্দেশ্য যুব অংশগ্রহনকারীদের মানবাধিকার, কাঠামোগত বৈষম্য, দারিদ্র এবং নাগরিক ও রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বিষয়ে বোঝাপড়া শাক্তিশালী করা, যাতে তারা অধিকার লঙ্ঘন শনাক্ত করতে এবং প্রমান ভিত্তিক কৌশল তৈরী করতে সক্ষম হয়।

প্রশিক্ষনের বিষয়বস্তু ছিল, মানবাধিকারের সাবৃজনীন ঘোষনাপত্র (ইউডিএইটআর) ইতিহাস ৩০টি অনুচ্ছেদ এবং মূল নীতিসমুহ। অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদাসমুহ। অধিকারধারী ও কর্তব্য পালনকারীর ভুমিকা ও দায়িত্ব। অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি (আরবিএ) সমতা, অংশগ্রহন, জবাবদিহিতা এবং বৈষম্যহীনতা। দারিদ্রের কাঠামোগত কারণ, বর্জন এবং ক্ষমতার গতিশীলতা। রাষ্ট্র ও নাগরিক অধিকার দায়িত্ব এবং জবাবদিহিতা। স্থানীয় অধিকার ভিত্তিক ওকালতি, নেতৃত্বের প্রদর্শন এবং ক্ষমতার মানচিত্রায়ন।

 

এই কর্মশালা থেকে প্রাপ্ত সামগ্রিক শিক্ষার উপর ভিত্তি করে এলাকা ভিত্তিক এ্যাসাইনমেন্ট তৈরী করবে। পরবর্তীতে কর্ম পরিকল্পানার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করবে।

 

দিন ব্যাপী এই কর্মশালার দায়িত্ব পালন করেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ প্রিয়াংকা সেন মৌ, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হৃদয় মন্ডল। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews