বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি সদস্য লাল্টুর নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ নিয়মানুবর্তিতা ও সাহসিকতার অনন্য প্রতীক সাংবাদিক নাহিদা আক্তার লাকী মানবপাচার ঠেকাতে মাদারীপুরে পুলিশের বিশেষ মনিটরিং সেলের উদ্বোধন করলেন পুলিশ সুপার  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক কর্মীসভা অনুষ্ঠিত পাওনা টাকা চাওয়ায় ডিস ব্যবসায়ীকে হুমকি ও উল্টো ডায়েরি চুয়াডাঙ্গায় শিক্ষকের কাণ্ড নিয়ে তোলপাড় সাতক্ষীরার শ্যামনগরে ৫৬৩ পিস ইয়াবাসহ আটক ৩ কোস্ট গার্ডের অভিযান ১২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহত শিক্ষার্থী ইয়ামিন কে চিকিৎসার দায়িত্ব নিলেন চেয়ারম্যান আবু সালেহ বাবু কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা  খুলনায় ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরায় যুব জামায়াত নেতা আল মামুনের জানাজায় শোকাবহ

কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি।

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে

সভায় আগামী ২৫ গণহত্যা দিবসের কর্মসূচি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতির বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা জামাায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল আজাদ, প্রমূখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল দশটায়ডাকবাংলা মোড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সকাল ৭ টায় উপজেলা সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গণ বিজয়স্তম্ভ পুষ্পমাল্যা করা হবে।এছাড়া মহৎপুরে সরকারি গোরস্থানে শহীদের কবর জিয়ারত,সকাল ন টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন মার্চপাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড , পুলিশ, আনসার, ভিডিপি বাহিনীর মাঠপার্স কুসকাওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে।পরে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান,দুপুরে হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাওয়ার পরিবেশন, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা। বিকালে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল খেলা, ও উপজেলা লেডিস ক্লাবের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews