বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩তম বছর পূর্তি

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি

“আস্থা বিশ্বাস ও ভালোবাসার” ১৩ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় চিকিৎসা সেবায় ব্যাপক সুনাম ধরে রেখে ১৩তম বছর পূর্তি উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৮টায় সদর হাসপাতাল সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’র সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল কোর্ট সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের ২য় তলার হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের এমডি কেএম. মুজাহিদুল ইসলাম( প্রিন্স),ডা. প্রভাত কুমার সরকার, ডা. কল্যাণাশীষ সরদার(কল্যান), ডা. দেব প্রসাদ অধিকারী, ডা. প্রবীর মুখার্জী ডা. সুতপা চ্যাটার্জী, ডা. আরিফুজ্জামান, ডা. দীপন বিশ্বাস, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশিক বিল্লাহ, ম্যানেজার আব্দুস মালেক ও সাইন্টিফিক আফিসার শামীম ইকবাল, মার্কেটিং অফিসার গাজী রেজাউল করিম, আব্দুল কাদের প্রমুখ।

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews