বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি : জি এম ইমরান হোসেন।

 

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বক্তব্য রাখেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সভাপতি মোজাহিদু আহসান বান্না, সহ-সভাপতি আব্দুর সাদ্দাম, সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, সমন্বয় প্যানেলের সদস্য আল আমিন, আরিফুল ইসলাম, ছেলিম রেজা, মাসুদ আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, “মাদকমুক্ত কাশিমাড়ী গড়ে তুলতে হলে যুব সমাজকে খেলাধুলা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। মাদক থেকে দূরে রেখে তাদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে পারলেই একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।”

তারা আরও জানান, কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মানবিক ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকমুক্ত কাশিমাড়ী গড়ার লক্ষ্যে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

“মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews