মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা  সাতক্ষীরায় জেলা প্রশাসকের সাথে দুই সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় গাজী নজরুলের এমপি পদ সিদ্ধান্ত নিতে ইসিকে চিঠি দিচ্ছে সংসদ সচিবালয চুয়াডাঙ্গায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি’র স্টাফ রিপোর্টার বহিষ্কার নীতিমালা লঙ্ঘন ও শৃঙ্খলাভঙ্গে চার সাংবাদিক বহিষ্কার প্রতারণা রোধে কর্তৃপক্ষের কড়া সতর্কতা আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশাশুনিতে নিখোঁজের দু’দিন পর বাড়ির পেছন থেকে কালামের মরদেহ উদ্ধার জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে আমি সকলের এমপি,আপনারা নির্বিঘ্নে আমার কাছে আসবেন মুহাদ্দিস রবিউল বাশার

লেবাননে ইসরায়েলের হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়। তারা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)।

 

এ খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পর নিহত পরিবারের সদস্যসহ সাতক্ষীরা জেলার জনগণ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

 

সোমবার (১১ মে) লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন।

 

একই হামলায় আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে।

পরে বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক শোকবার্তায় নিহত দুই বাংলাদেশির নাম ও পরিচয় নিশ্চিত করে। শোকবার্তায় জানানো হয়, দুপুর প্রায় ১২টার দিকে নিজ আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে নিহত হন তারা।

 

নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে। অপরদিকে নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির ছেলে।

 

বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews