বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ

মাদক: সমাজের শত্রু, ঈমানের জন্য হুমকি!!

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

✍ মুফতি মাওলানা শামীম আহমেদ: –

 

ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনবিধান যা মানুষের আত্মা, মন ও শরীরকে পবিত্র রাখতে সাহায্য করে। ইসলামে যেকোনো নেশাজাতীয় বস্তু কঠোরভাবে হারাম ঘোষণা করা হয়েছে।

 

আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন—

 

> “হে ঈমানদারগণ! মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারণের শরবতসমূহ অপবিত্র, শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফলকাম হও।”

(সুরা মায়েদাহ: ৯০)

 

 

 

রাসূলুল্লাহ (সা.) বলেছেন—

” যা বেশিন খেলে নেশা হয়, অল্প খেলে হারাম হয় (আবু দাউদ)

 

 

 

এ থেকে স্পষ্ট যে মাদক—যে রূপেই হোক না কেন—হারাম। ইসলামী শরীয়তে মাদক সেবনকারীর জন্য বেত্রাঘাতের শাস্তি নির্ধারিত আছে। যদি কেউ তওবা ছাড়া মৃত্যুবরণ করে তবে তার জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে।

 

মাদকমুক্ত সমাজে নাগরিকের দায়িত্ব

 

মাদক কেবল ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকবিরোধী লড়াই কেবল সরকারের কাজ নয়; সচেতন নাগরিকদেরও করণীয় রয়েছে—

 

পরিবারে ইসলামী শিক্ষা ও নৈতিকতা চর্চা বাড়ানো।

 

তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রমে যুক্ত করা।

 

পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

 

মাদক ব্যবসায়ী ও সেবনকারীর তথ্য প্রশাসনকে জানানো।

 

মসজিদ ও সামাজিক সংগঠনে মাদকবিরোধী ওয়াজ মাহফিল আয়োজন।

 

মাদকমুক্ত সমাজ গঠন শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ইসলামী দায়িত্বও। আমাদের উচিত মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং আমাদের পরিবার, সমাজ ও প্রজন্মকে সুরক্ষিত রাখা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews