1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত—শ্রমিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা মহান মে দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (১ মে) সকালে বিভিন্ন ইউনিয়নের শ্রমিক অফিস থেকে একটি রেলি বের হয়ে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে রেলিটি শেষ হয় শ্রমিকরা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে শ্রমিকরা একত্রিত হয়ে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং আলোচনা সভা করেন। এ সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জননেতা মোঃ আতাউর রহমান সভাপতি উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ শাহজাহান আলী সভাপতি পৌর বিএনপি, মোঃ মহসিন আলী সাধারণ সম্পাদক পৌর বিএনপি, মোঃ মাসুদ রানা সিনিয়র সহ-সভাপতি কৃষক দল উপজেলা বিএনপি, আরো উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ- সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

 

আজ ১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে এ দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।

 

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট এলাকায় শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনে বহু শ্রমিক শহীদ হন। তাদের আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 

দিবসটি উপলক্ষে আজ সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠান র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক শ্রেণি। অথচ এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত।

 

বিশেষজ্ঞরা মনে করেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রম আইন যথাযথ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। একই সঙ্গে নারী শ্রমিকদের অধিকার রক্ষা ও বৈষম্য দূর করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

 

সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবায়নে আরও আন্তরিকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করার আহ্বান জানান।

 

মহান এই দিনে সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত