রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত পুনরায় সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম “কাল আমি ঠিক হয়ে স্কুলে যাব তো, বাবা?” ছোট্ট সালমানের আকুতি, বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত গাবুরায় যুবসমাজকে মাদকমুক্ত ও সুসংগঠিত রাখতে ভূমিকা রাখছে ‘গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব’ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন  জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগ ঘিরে স্বামীর আত্মহত্যা,থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা: খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ রাণীশংকৈল পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে গেঞ্জি ও মিষ্টি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া কাবিন ও মানব পাচার চক্র কাজী বাকী বিল্লাহর সহযোগী এমদাদুল খাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

রাণীশংকৈল পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে গেঞ্জি ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মাসুদ রানা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এলাকার সাধারণ মানুষের মাঝে গেঞ্জি ও মিষ্টি বিতরণ করেছেন। এ সময় তিনি ওয়ার্ডবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মাসুদ রানা বলেন, “আমি দীর্ঘদিন ধরে ৩ নং ওয়ার্ডের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের সেবা, উন্নয়নমূলক কাজ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন সহ-সভাপতি উপজেলা বিএনপি, মোঃ মাহমুদুল নবী পান্না বিশ্বাস সহ-সভাপতি উপজেলা বিএনপি, মোঃ শাহাবুদ্দিন আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ তাজেল ইসলাম ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পৌর বিএনপি,মোঃ মোস্তফা মাস্টার সহ-সভাপতি ৩ নং ওয়ার্ড পৌর বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্যে বলেন জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে যারা এলাকার উন্নয়নে কাজ করেন, জনগণ সবসময় তাদের মূল্যায়ন করে। তিনি উপস্থিত সকলের প্রতি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত ওয়ার্ডবাসীর মাঝে গেঞ্জি ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপস্থিত অনেকেই এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews