মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মাসুদ রানা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এলাকার সাধারণ মানুষের মাঝে গেঞ্জি ও মিষ্টি বিতরণ করেছেন। এ সময় তিনি ওয়ার্ডবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মাসুদ রানা বলেন, "আমি দীর্ঘদিন ধরে ৩ নং ওয়ার্ডের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের সেবা, উন্নয়নমূলক কাজ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।"
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন সহ-সভাপতি উপজেলা বিএনপি, মোঃ মাহমুদুল নবী পান্না বিশ্বাস সহ-সভাপতি উপজেলা বিএনপি, মোঃ শাহাবুদ্দিন আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ তাজেল ইসলাম ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পৌর বিএনপি,মোঃ মোস্তফা মাস্টার সহ-সভাপতি ৩ নং ওয়ার্ড পৌর বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্যে বলেন জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে যারা এলাকার উন্নয়নে কাজ করেন, জনগণ সবসময় তাদের মূল্যায়ন করে। তিনি উপস্থিত সকলের প্রতি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত ওয়ার্ডবাসীর মাঝে গেঞ্জি ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপস্থিত অনেকেই এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত