শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গাবুরায় মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৪: মশিউর মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু, বাঁকড়ায় শোকের ছায়া ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল কাশেমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আশাশুনিতে রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত একাদশ জয়ী শ্যামনগরের উন্নয়ন বাদ দিয়ে সংসদে বিধবা প্রসঙ্গ, ঢাকায় হোটেলে নারীসহ ধরা পড়ে বহিষ্কৃত এমপি গাজী নজরুল নীতিহীনতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে শ্যামনগরে র‍্যাব-৬অভিযানে ১৫হাজার টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার আটক ২ আশাশুনির চেউটিয়ায় ১ কিঃ মিঃ সড়ক ইট সলিংয়ের দাবিতে মানববন্ধন শতাধিক পরিবারের দুর্ভোগ ঠাকুরগাঁওয়ের গর্ব: লন্ডনের ঐতিহ্যবাহী লিংকন্স ইন থেকে Barrister-at-Law স্বীকৃতি অর্জন করলেন রাণীশংকৈলের কৃতিসন্তান ব্যারিস্টার কামরুজ্জামান

তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

তালা উপজেলা প্রতিনিধিঃ

 

তালা উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে একইদিনে দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান করা হয়। এ সময় নাবালিকা কন্যাকে বিয়ের দায়ে খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাম আদালত। শুক্রবার (২৪ জুলাই) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান উক্ত জরিমানা করেন। মেয়ের পিতা আবুল হোসেন উক্ত জরিমানার অর্থ পরিশোধ করেছেন। এ সময় তিনি মুচলেকা দিয়েছেন এবং মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। অপরদিকে একইদিনে মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রামে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দেয় প্রশাসন। এ সময় উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে উক্ত অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার জানান, শুক্রবার (২৪ জুলাই) উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে একইদিনে দু’টি বাল্যবিবাহের খবর আসে তার কাছে। সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে উক্ত খবর পাবার সাথে সাথে মাগুরা ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সরদার নাজমুল হোসেন, নগরঘাটা ইউনিয়ন আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম, ভিডব্লিউবি কর্মসুচীর ট্রেইনার সজীব হোসেন, মাগুরা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবে আবৃত্তি শিক্ষক রূপা ঘোষ, ভিডব্লিউ বি কর্মসুচীর কো অর্ডিনেটর রাজিবুল ইসলাম, সংগীত শিক্ষক সুদের দেবনাথ এবং ধ্রুব সরকার উক্ত এলাকায় চলে যান। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান সেখানে হাজির হন। এ সময় তিনি মেয়ের পিতা আবুল হোসেন উক্ত জরিমানার অর্থ পরিশোধ করেছেন। এ সময় তিনি মুচলেকা দিয়েছেন এবং মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। অপরদিকে একইদিনে মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রামে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দেয় প্রশাসন। এ সময় উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews