শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনির চেউটিয়ায় ১ কিঃ মিঃ সড়ক ইট সলিংয়ের দাবিতে মানববন্ধন শতাধিক পরিবারের দুর্ভোগ ঠাকুরগাঁওয়ের গর্ব: লন্ডনের ঐতিহ্যবাহী লিংকন্স ইন থেকে Barrister-at-Law স্বীকৃতি অর্জন করলেন রাণীশংকৈলের কৃতিসন্তান ব্যারিস্টার কামরুজ্জামান কালিয়াকৈর প্রধানমন্ত্রী নির্দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন লক্ষ্যে শুমারি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়  নজরুলের ভিডিও বিতর্ক শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে জামায়াত নেতার পদত্যাগ দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেফতার আশাশুনির শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে পাকাকরণে এমপির হস্তক্ষেপ কামনা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে (তুলার ভিটা) গ্রাম্য সালিশের মাধ্যমে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার, স্বস্তির সু-বাতাস ফিরেছে এলাকায়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী উপজেলা প্রতিনিধি

 

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের তুলার ভিটা গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের অবসান ঘটেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিচারকমণ্ডলীর নিরপেক্ষ হস্তক্ষেপে বাদীপক্ষ তাদের পৈত্রিক জমির দখল ফিরে পেয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট:

দীর্ঘদিন ধরে বাগডাঙ্গা দক্ষিণ সরকারটারী গোপালপুর গ্রামের বাসিন্দা মো: আবু সিদ্দিক (পিতা: মৃত সাইফুদ্দিন, সাং: বাগডাঙ্গা দক্ষিন সরকার টারী) এবং একই গ্রামের বিবাদী মোঃ আব্দুল গফফার, আব্দুল জব্বার, একাব্বর আলী ও মনির হোসেন (ওরফে পনির উদ্দিন) গং এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে বিবাদীপক্ষ জোরপূর্বক বাদীপক্ষের দখলকৃত জমিতে ঘর উত্তোলন করেন এবং কিছু বৃক্ষ রোপণ করে জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন এবং এতে করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

সালিশ ও নিষ্পত্তি:

জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি মীমাংসার জন্য একটি গ্রাম্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ শুনানির পর বিচারক মণ্ডলী যাচাই করে দেখেন যে, বিবাদীদের কাছে উক্ত জমির স্বপক্ষে কোনো প্রকার বৈধ কাগজপত্র বা নথিপত্র নেই। এর প্রেক্ষিতে উভয় পক্ষের সম্মতিতে বিবাদীদের কাছ থেকে জমিটি উদ্ধার করে পুনরায় বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ১৮ জুলাই ২০২৬, রোজ শনিবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাদীপক্ষকে তাদের জমির দখল বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়

উপস্থিত ব্যক্তিবর্গ:

এই সালিশি বৈঠকে সভাপতিত্ব করেন নাগেশ্বরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক, জনাব আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সোলায়মান আলী, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট মাহাবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তির সু-বাতাস ফিরে এসেছে এবং গ্রামের সাধারণ মানুষ বিচারক মণ্ডলীর নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews