শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গাবুরায় মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৪: মশিউর মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু, বাঁকড়ায় শোকের ছায়া ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল কাশেমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আশাশুনিতে রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত একাদশ জয়ী শ্যামনগরের উন্নয়ন বাদ দিয়ে সংসদে বিধবা প্রসঙ্গ, ঢাকায় হোটেলে নারীসহ ধরা পড়ে বহিষ্কৃত এমপি গাজী নজরুল নীতিহীনতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে শ্যামনগরে র‍্যাব-৬অভিযানে ১৫হাজার টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার আটক ২ আশাশুনির চেউটিয়ায় ১ কিঃ মিঃ সড়ক ইট সলিংয়ের দাবিতে মানববন্ধন শতাধিক পরিবারের দুর্ভোগ ঠাকুরগাঁওয়ের গর্ব: লন্ডনের ঐতিহ্যবাহী লিংকন্স ইন থেকে Barrister-at-Law স্বীকৃতি অর্জন করলেন রাণীশংকৈলের কৃতিসন্তান ব্যারিস্টার কামরুজ্জামান

শ্যামনগরে র‍্যাব-৬অভিযানে ১৫হাজার টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত বুড়িগোয়ালিনী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকায় অভিযান চালায় র‍্যাব-৬-এর একটি দল। এ সময় নৌকাটি থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ভারতীয় ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে পাচারকাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন- শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের রাশিদুল ইসলাম ওরফে রাসুর ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সুমন (২৫)।

অভিযান শেষে আটকৃতদের বাড়িসহ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে র‍্যাব জানিয়েছে।

দুর্গম এই অঞ্চলে মাদক পাচারের ঘটনা নতুন নয়। তবে এই এলাকায় এত বড় পরিসরে নৌকাভর্তি মাদক জব্দের ঘটনা এবারই প্রথম। ঘটনায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই এলাকার যুবকরা মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। র‍্যাবের এই অভিযানে আমরা খুশি। নিয়মিত এমন অভিযান হলে মাদক নির্মূল সম্ভব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews