বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় মধ্যরাতে মসজিদের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভিতে অভিযুক্তের ছবি বীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ব্রিজ আছে, চলাচল নেই ডুমুরিয়ায় সংযোগ সড়কের অভাবে তিন বছর ধরে অচল দুটি সেতু কাশিমাড়ী বাজারে নতুন মাছের সেট উদ্বোধন, স্থানীয় মৎস্য ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মধ্যরাতে মসজিদের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভিতে অভিযুক্তের ছবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

 

চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় অবস্থিত বাইতুস সেফা জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। মসজিদ কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ চুরির দৃশ্যটি মসজিদের সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধারণ হয়েছে এবং ফুটেজে দেখা ব্যক্তিকে স্থানীয় জাহিদুল নামে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই (রবিবার) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এক ব্যক্তি কৌশলে মসজিদে প্রবেশ করেন। এরপর তিনি দানবাক্স ভেঙে ভেতরের সমস্ত নগদ টাকা নিয়ে চম্পট দেন। পরদিন সোমবার সকালে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে দানবাক্সটি ভাঙা অবস্থায় দেখতে পান। বিষয়টি দ্রুত মসজিদ কমিটিকে জানানো হলে তারা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন। ফুটেজ পর্যালোচনার পর অভিযুক্ত হিসেবে স্থানীয় বাসিন্দা জাহিদুলকে শনাক্ত করার দাবি জানান তারা।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, অভিযুক্ত জাহিদুল শান্তিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। চুরির ঘটনার বিষয়ে স্থানীয়রা তার বাড়িতে কথা বলতে গেলে তিনি বাসার গ্রিল ভেঙে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত জাহিদুলের বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পবিত্র ও ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews