বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় মধ্যরাতে মসজিদের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভিতে অভিযুক্তের ছবি বীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ব্রিজ আছে, চলাচল নেই ডুমুরিয়ায় সংযোগ সড়কের অভাবে তিন বছর ধরে অচল দুটি সেতু কাশিমাড়ী বাজারে নতুন মাছের সেট উদ্বোধন, স্থানীয় মৎস্য ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কাশিমাড়ী বাজারে নতুন মাছের সেট উদ্বোধন, স্থানীয় মৎস্য ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) জি এম ইমরান হোসেন

 

প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজারের পশ্চিম পাড়ে সাবেক চেয়ারম্যান নূরুল হক সাহেবের নিজস্ব জমিতে নির্মিত নতুন মাছের সেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মাছের সেটটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী, জেলে এবং ক্রেতাদের জন্য একটি সুসংগঠিত মাছ কেনাবেচার পরিবেশ তৈরি হলো বলে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন।

নবনির্মিত এই মাছের সেটে বাগদা চিংড়ি, হরিনা চিংড়ি, সাদা মাছ, রুই মাছ, কুড়াল মাছসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ও সামুদ্রিক মাছের কেনাবেচা হবে। এতে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি আশপাশের এলাকার মাছ চাষি ও জেলেদেরও উপকার হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম, শাহনাজ কবির, শরিফুল, আব্দুস সালাম ও বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই মাছের সেট চালু হওয়ার ফলে কাশিমাড়ী এলাকায় মাছের বাজার আরও সুসংগঠিত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে ক্রেতা ও বিক্রেতারা একটি নির্দিষ্ট স্থানে সহজে মাছ কেনাবেচার সুযোগ পাবেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই উদ্যোগ কাশিমাড়ী বাজারকে একটি গুরুত্বপূর্ণ মৎস্য বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews