বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা জুলহাস গ্রেফতার কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরা কালীগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান কেশবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উপ-প্রচার সম্পাদক হলেন কেশবপুরের ইমরান হোসেন বেতাগীতে দোকানের জমি আত্মসাতের অভিযোগ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ইয়াংছায় ইসমাইল মেম্বারের পরিবারের উদ্যোগে ২৫০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

২১ শে জুলাই সকাল ১১.৩০ সময় ডাসার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অধীনে মাদারীপুর জেলার ডাসার উপজেলায় গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকিয়া সুলতানা। সভাপতি উপস্থিত গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের উদ্দেশে বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। সেখানে নামে মাত্র খরচে এ সেবা পাওয়া যায়। ফৌজদারি মামলার ফি ১০/-টাকা ও দেওয়ানি মামলার ফি ২০/- টাকা এ ছাড়া এ আদালতে আর কোন টাকা-পয়সা লাগে না। গ্রাম আদালত পাঁচজন নিয়ে গঠিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবেদনকারী ও প্রতিবাদী পক্ষের দুইজন করে মনোনীত ব্যক্তি তারা হলেন একজন ইউপি সদস্য এবং আরেকজন স্হানীয় গণ্যমান্য ব্যক্তি। এই দু’পক্ষের চারজন এবং ইউপি চেয়ারম্যান এই পাঁচজন নিয়ে গঠিত হয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত। উল্লেখ থাকে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই হলো গ্রাম আদালতের চেয়ারম্যান। সভাপতি ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন গ্রাম আদালতের বিচার যোগ্য কোন মামলা শালিস করা যাবে না। কেননা সালিশের কোন স্হানী ভিত্তি করে। তিনি আরোও বলেন বিগত এপ্রিল ২৬ হতে জুন ২৬ পর্যন্ত এই তিন মাসে ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে ইউপিতে সরাসরি মামলা দায়ের করা হয়েছে ৬০ টি, উচ্চ আদালত থেকে কোন মামলা আসেনি।মোট মামলার সংখ্যা ৬০ টি, বাতিল খারিজ নেই,মোট নিষ্পত্তির সংখ্যা ৬০ টি, বর্তমান অপেক্ষামান কোন মামলা নেই, মোট বাস্তবায়নকৃত মামলার সংখ্যা ৫৯ টি। একটি মামলায় রায় বাস্তবায়ন হয়নি। মোট ক্ষতিপূরন আদায় জমির মুল্য সহ ২৫৬৯০০০/-২৫ লক্ষ ৬৯ হাজার টাকা । সভাপতি বলেন প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মাসে অন্ততপক্ষে পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে হবে। সভাপতি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন ডাসার উপজেলায় মামলার আবেদন এবং নিষ্পত্তির সংখ্যা কম। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালতের প্রচারের ব্যবস্থা করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে এবং ইউনিয়ন পরিষদে এসে সঠিক বিচার পায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।

আরোও উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন তিনি এক নজরে বিগত তিন মাসের মামলার চিত্র তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান গন সহ সাংবাদিক ও রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews