বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় মধ্যরাতে মসজিদের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভিতে অভিযুক্তের ছবি বীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ব্রিজ আছে, চলাচল নেই ডুমুরিয়ায় সংযোগ সড়কের অভাবে তিন বছর ধরে অচল দুটি সেতু কাশিমাড়ী বাজারে নতুন মাছের সেট উদ্বোধন, স্থানীয় মৎস্য ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের যশোরস্থ বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে নওয়াপাড়া পীরবাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

সম্প্রতি অধ্যাপক গোলাম রসুলের পরিবারের একটি ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা, বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগ ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁর মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়াজনিত মানসিক সমস্যার চিকিৎসাধীন এবং এ বিষয়ে চিকিৎসাসংক্রান্ত কিছু নথি প্রকাশ করা হয়েছে। একই সময়ে যশোরে সংসদ সদস্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পূর্ণাঙ্গ তদন্ত বা আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি।

বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া পীরবাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সামনে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, মিছিলে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।

মিছিল শেষে ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার শুরা সদস্য মশিউর রহমান এবং অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার মো. শরিফ হোসেন।

বক্তারা অভিযোগ করেন, অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা, ভাঙচুর এবং তাঁর পরিবারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচার উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা, হামলা, ভাঙচুর, ব্যক্তিগত আক্রমণ কিংবা সাইবার বুলিং কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, যশোরে অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ এবং তাঁর পরিবারকে ঘিরে উদ্ভূত ঘটনাবলি বর্তমানে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত কার্যক্রমের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি। তদন্ত-সংশ্লিষ্ট নতুন তথ্য বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews