বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় মধ্যরাতে মসজিদের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভিতে অভিযুক্তের ছবি বীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ব্রিজ আছে, চলাচল নেই ডুমুরিয়ায় সংযোগ সড়কের অভাবে তিন বছর ধরে অচল দুটি সেতু কাশিমাড়ী বাজারে নতুন মাছের সেট উদ্বোধন, স্থানীয় মৎস্য ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানপ্রনব ঘোষ বাবলু স্বপদে বহালঃ ইউনিয়নে আনন্দের জোয়ার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ তালা উপজেলা প্রতিনিধিঃ

 

সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রণব ঘোষ (বাবলু) পুনরায় তাঁর দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেছেন। দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইউনিয়নজুড়ে আলোচনা ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

তিনি স্বপদে বহাল হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা। এ সময় অনেকেই তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেন।

সমর্থকদের দাবি, জনগণের আস্থা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় দায়িত্বে ফিরেছেন প্রণব ঘোষ (বাবলু)। তাঁদের প্রত্যাশা, তিনি আগের মতোই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজলভ্য করবেন।

দায়িত্ব গ্রহণের পর প্রণব ঘোষ (বাবলু) বলেন, “খলিলনগর ইউনিয়নের জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব ধরনের বিভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, প্রণব ঘোষ (বাবলু)-এর নেতৃত্বে খলিলনগর ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন ও জনসেবা নিশ্চিত হবে। পুনরায় তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলেও অনেকের কাছেই একটা দাবি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews