বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা

২০২৬-এর আগমনে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’র শুভেচ্ছা, বেগম জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ দৈনিক সাতক্ষীরা দিগন্ত

 

অতীতের গ্লানি মুছে নতুন দিনের প্রত্যাশায় বিশ্বজুড়ে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর ২০২৬-কে। বর্ষবরণের এই মাহেন্দ্রক্ষণে দৈনিক সাতক্ষীরা দিগন্ত এবং ডিএসডি টিভি (DSD TV) পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল সংবাদকর্মী, পাঠক, দর্শক এবং শুভানুধ্যায়ীদের জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও নতুন বছরের শুভেচ্ছা।

 

 

 

বিগত বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় যে সকল সংবাদকর্মী ও মাঠ পর্যায়ের প্রতিনিধিরা নিরলস কাজ করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ডিএসডি টিভি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “আমাদের অকুতোভয় সাংবাদিকদের সাহসিকতা ও পরিশ্রমের ফলেই আমরা সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে পেরেছি। নতুন বছরেও আমরা আধুনিক প্রযুক্তি ও নৈতিক সাংবাদিকতার মেলবন্ধনে এগিয়ে যাব।”

 

 

 

নতুন বছরের আগমণ উপলক্ষে আনন্দ থাকলেও দেশজুড়ে বিরাজ করছে বিষাদময় পরিবেশ। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি পরিবার। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান এবং দীর্ঘ রাজনৈতিক জীবনকে শ্রদ্ধাভরে স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। রাজনৈতিক এই অপূরণীয় ক্ষতি ও শোকের ছায়া প্রতিটি নাগরিকের হৃদয়ে নাড়া দিয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়ায় আমাদের অগণিত ফলোয়ার এবং ডিএসডি টিভির দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে কর্তৃপক্ষ বলেন, “আপনাদের অবিরাম সমর্থন আমাদের পথচলার শক্তি। ২০২৬ সালে আমরা নতুন আঙ্গিকে এবং আরও দায়িত্বশীলতার সাথে আপনাদের সামনে তথ্য ও বিনোদন পৌঁছে দেব।”

 

নতুন বছর ২০২৬ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সুন্দর ও সমৃদ্ধ সাতক্ষীরা তথা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি,সবসময় সত্যের পাশে অবিচল থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews