রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

সাফল্যের মুকুটে নতুন পালক সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন আব্দুল করিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বনশ্রী শিক্ষা নিকেতন (মাধ্যমিক বিদ্যালয়)-এর প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল করিম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার এই অসামান্য অর্জনে বিদ্যালয়সহ অত্র এলাকায় বইছে আনন্দের জোয়ার।

 

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে তাদের প্রিয় অভিভাবককে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “জনাব মোঃ আব্দুল করিম স্যার আমাদের প্রতিষ্ঠানের গর্ব ও অহংকার। তাঁর দক্ষ নেতৃত্ব, নিরলস পরিশ্রম এবং শিক্ষার মানোন্নয়নে একাগ্রতার ফলেই আজ বনশ্রী শিক্ষা নিকেতন এই পর্যায়ে পৌঁছেছে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তাঁর এই স্বীকৃতি আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার।”

 

নিজের এই সাফল্যে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল করিম বলেন, “এই অর্জন আমার একা নয়, এটি বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আগামীতে বিদ্যালয়টিকে আরও আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

 

উল্লেখ্য যে, জনাব মোঃ আব্দুল করিম দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সংস্কার এবং সহ-শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছেন। তাঁর এই স্বীকৃতি শ্যামনগর উপজেলার শিক্ষা ব্যবস্থায় এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং প্রিয় শিক্ষকের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews