সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আটক ৬ কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত   শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শ্যামনগর উপজেলা যুবদল নেতা জিএম বাবলু মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত, দেশবাসীর কাছে দোয়া কামনা টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে মতবিনিময় সভা পিআইবির প্রশিক্ষণ শেষে সনদ পেলেন যশোরের ৭০ সাংবাদিক চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার মণিরামপুরকে মডেল পৌরসভা করতে চান আসাদুজ্জামান মিন্টু টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৫ জন গুরুতর আহত প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদের, সদস্য সচিব ইলিয়াস হোসেন রুবেল

মণিরামপুরকে মডেল পৌরসভা করতে চান আসাদুজ্জামান মিন্টু

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর):

 

দেশের চলমান প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের ইউনিয়ন হতে কেন্দ্রীয় নেতাদের মাঝে বিরাজ করছে ভোটারদের কাছে স্বচ্ছ ও জনপ্রিয়তার প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কেন্দ্র হতে মফস্বল পর্যন্ত ক্ষমতাসীন বিএনপির নেতারা প্রশাসন ও স্থানীয়দের নিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে রাতদিন কাজ করে যাচ্ছে। থেমে নেই প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম! কেননা খুব সন্নিকটে কড়া নাড়ছে স্থানীয় সরকারের পৌরসভা ও সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচন। দলের মনোনীত প্রার্থী হতে নিচ্ছে ভোটের প্রস্তুতি,কর্মীদের মাধমে জনগনকে দিচ্ছে বিভিন্ন আশ্বাস। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের টিমের করা “নির্বাচনী হাওয়া” নামীয় প্রার্থীদের নিয়ে কয়েক পর্বের ধারাবাহিক প্রতিবেদনের চলতি আজেকর এ ২য় প্রতিবেদনে যশোরের ক শ্রেনীর মণিরামপুর পৌরবাসীকে মাদকমুক্ত ও পরিছন্নতায় দেশের মডেল পৌরসভা গড়ার প্রত্যায় ব্যাক্ত করেছে সাবেক ছাত্রনেতা মানিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।

 

‎তার সু-দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন রাজপথের কর্মী হতে বর্তমানে তিনি আছেন উপজেলা বিএনপির সম্মুখ সারির নেতৃত্বে। তার নেতৃত্বে মণিরামপুর পৌরসভা ও উপজেলা পর্যায়ে অসংখ্য নেতাকর্মী বিএনপির রাজনীতিকে বুকে লালন করে চলেছে।

 

‎আসন্ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের প্রচার প্রচারণার আলোকে মণিরামপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে তাদের পছন্দের প্রতিনিধির প্রচারনায় প্রার্থী সমার্থনের জনমত জরিপের ২য় প্রতিবেদনে পৌর মেয়র পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান মিন্টু উপরে উল্লেখিত প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে চলতি এ প্রতিবেদকের একান্ত স্বাক্ষাতকারে পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বিএনপির রাজনীতির আদর্শ হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মান ও মণিরামপুর পৌরসভার সমস্যার সমাধানকল্পে কি করবেন এমন প্রশ্নের উত্তরে পৌর মেয়র পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান মিন্টুর বিশেষ স্বাক্ষাতকারে শেষের দিকে আরো বলেন,আমি পৌর নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছি। পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, পৌরবাসীর সঙ্গে থেকে মণিরামপুর পৌরসভা কে একটি মডেল পৌরসভা করব ইনশাআল্লাহ।

 

আর যদি নির্বাচিত হতে না পারি তারপরও আল্লাহ বাঁচিয়ে রাখলে পৌরবাসীর সঙ্গে সুখে দুখে একসঙ্গে থাকবো। শিক্ষার মান উন্নয়ন,খেলাধুলার সুযোগ তৈরি, যানজট নিরসনে বাইপাস সড়ক অথবা রাস্তা প্রশস্ত করন ভূমিকা রাখবো। সর্বোপরি মণিরামপুর পৌরসভা কে একটি পরিচ্ছন্ন ও মাদকমুক্ত মনিরামপুর গড়তে যা যা করার সবকিছু করব ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews