সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

তালায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ষতালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৮টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তালা উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সংগঠনের উপজেতালায়লা সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, পেশাজীবী নেতা হাফেজ শাহ আলম, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি হাকিম, ইজিবাইক শ্রমিক নেতা কামরুল ইসলামসহ রিকশা-ভ্যান, কৃষিজীবী ও কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাথায় সংগঠনের লোগো সংবলিত নীল রঙের ক্যাপ ছিল।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন প্রয়োজন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews