1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির উদ্যোগে মাদক, গাঁজা ও জুয়া বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জি এম ইমরান

 

যুব সমাজকে মাদক, গাঁজা ও জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর দেলোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক, গাঁজা ও জুয়া আমাদের সমাজের জন্য মারাত্মক হুমকি। যুব সমাজকে এই অপসংস্কৃতি থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সমন্বয় প্যানেলের প্রধান মোজাহিদুল আহসান বান্না। এছাড়াও উপস্থিত ছিলেন সাদ্দাম, ইয়াসিন আরাফাত, জি এম ইমরান হোসেন, সবুজ, নূর হোসেন, মাসুদ, আল আমিন, আব্দুল্লাহ, মারুফ, ফরিদ, আরিফুল, আসাদুল ইসলাম, আল আমিন আনিসুর রহমান, মাহফুজ আকরাম, তুহিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, গাঁজা ও জুয়া নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং যুবকদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়।

সভা শেষে মাদক, গাঁজা ও জুয়ামুক্ত কাশিমাড়ী গড়ে তোলার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত