বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা

কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, উপজেলা প্রতিনিধি

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) বিকাল ৫ টায় কালিগঞ্জের রংধনু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পেশাজীবি শিক্ষা বৈঠকে উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। তিনি আদর্শ সমাজ পরিচালনায় পেশাজীবিদের প্রভাব এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া, আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,মানবিক বাংলাদেশ গঠনে নৈতিক মানের গুরুত্ব তুলে ধরেন তালীমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা নুরুজ্জামান হাবিবী। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফলতার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা ইউসুফ আলী

 

বক্তারা তাদের আলোচনায় পেশাজীবী মহলের ঐক্য, নেতৃত্বগুণ এবং মূল্যবোধকে শক্তিশালী করার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো: রবিউল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews