শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গাবুরায় মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৪: মশিউর মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু, বাঁকড়ায় শোকের ছায়া ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল কাশেমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আশাশুনিতে রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত একাদশ জয়ী শ্যামনগরের উন্নয়ন বাদ দিয়ে সংসদে বিধবা প্রসঙ্গ, ঢাকায় হোটেলে নারীসহ ধরা পড়ে বহিষ্কৃত এমপি গাজী নজরুল নীতিহীনতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে শ্যামনগরে র‍্যাব-৬অভিযানে ১৫হাজার টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার আটক ২ আশাশুনির চেউটিয়ায় ১ কিঃ মিঃ সড়ক ইট সলিংয়ের দাবিতে মানববন্ধন শতাধিক পরিবারের দুর্ভোগ ঠাকুরগাঁওয়ের গর্ব: লন্ডনের ঐতিহ্যবাহী লিংকন্স ইন থেকে Barrister-at-Law স্বীকৃতি অর্জন করলেন রাণীশংকৈলের কৃতিসন্তান ব্যারিস্টার কামরুজ্জামান

শ্যামনগরে গাবুরায় মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৪: মশিউর মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পার্শেমারী সরদার বাড়ি বাইতুল জামে মসজিদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুক্রবার (২৪ জুলাই) চরম উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটেছে। ভোটাভুটিতে বিজয়ী ও পরাজিত পক্ষের সমর্থকদের মধ্যে সৃষ্ট এই সংঘর্ষে অন্তত ৪ জন সাধারণ মুসল্লি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত মসজিদে বিগত প্রায় ১২ বছর ধরে একই সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন কমিটির মেয়াদ উত্তীর্ণ থাকায় স্থানীয় মুসল্লিদের দাবির মুখে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সার্বিক প্রক্রিয়া পরিচালনার জন্য আব্দুল ওহাব গাজী, মাজেদ শেখ, সলেমান সরদার, নেছার গাজী ও রাজ্জাক সরকার—এই ৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটির সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে নতুন সভাপতি নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খোকন গাজী ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মসিউর রহমান পান ৫২ ভোট।

অভিযোগ উঠেছে, নির্বাচন শেষে উপদেষ্টা কমিটি কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শী মুসল্লিদের দাবি, ফলাফল ঘোষণার সাথে সাথেই ডা. মসিউরের সমর্থকরা উত্তেজিত হয়ে মসজিদের ভেতরেই বিজয়ী পক্ষের সমর্থক ও সাধারণ মুসল্লিদের ওপর হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকজন মুসল্লিকে জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেন।

হামলায় খালিদ গাজী, মেহেদী হেলাল গাজী, মুকুল গাজী ও শামিম গাজীসহ অন্তত চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অভিযোগ রয়েছে, হামলার সময় ডা. মসিউরের ছেলে আজমির ও স্থানীয় আজিজুলসহ কয়েকজন অন্যান্য মুসল্লিদের উদ্দেশ্য করে চরম অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং পরবর্তীতে মসজিদে না আসার জন্য হুমকি প্রদর্শন করেন।

এ বিষয়ে অভিযুক্ত ডা. মসিউর রহমানের (মশিউর মেম্বার) সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য বা সৎ উত্তর দেননি।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পবিত্র মসজিদের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় সচেতন মহল প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews