মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা আবাসন প্রকল্পে ২৬টি  ঘর ভাঙনের মুখে, আতঙ্কে বাসিন্দারা মামলার জট কমাতে ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক  মামলাপূর্ব মধ্যস্থতার উদ্বোধন মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত  তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ উলিপুর, চিলমারী ও রাজারহাটে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি অ্যাড. আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’ উদ্বোধন কালিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা

খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি:

 

 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের গৃহীত যেকোনো কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটির ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগর জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং একটি পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ার উপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নগরীকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এ কাজে জনসচেতনতা বৃদ্ধিতে প্রকল্প সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

উল্লেখ্য, প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যমান জলাশয় পরিষ্কার, তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ছাতা ও ক্যাপ বিতরণ, বৃক্ষরোপণ এবং ডাস্টবিন স্থাপন করা হবে। এছাড়া ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও মশক নিধনে ওষুধ স্প্রে করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, কলেজের ৩০ জন যুব সদস্য এই প্রকল্পের বাস্তবায়ন কাজে সরাসরি যুক্ত থাকবেন।

অনুষ্ঠানে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. বুলবুল আহমেদ, প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. সাকিবুল হাসান এবং অ্যাডমিন এন্ড ফাইন্যান্স অ্যাসোসিয়েট মিতা মাহমুদ মুন্নি উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উপ-সহকারী পরিচালক মোসা. রেক্সোনা খাতুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews