মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত  তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ উলিপুর, চিলমারী ও রাজারহাটে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি অ্যাড. আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’ উদ্বোধন কালিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা কালকিনিতে শিক্ষক হত্যা চেষ্টার প্রধান আসামী মিলনকে ঢাকা থেকে গ্রেফতার  যুগিখালী ইউনিয়নে একটু বৃষ্টিতেই পানিতে নিমজ্জিত ৩নং পাইকপাড়া ওয়ার্ডের একমাত্র রাস্তা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

যুগিখালী ইউনিয়নে একটু বৃষ্টিতেই পানিতে নিমজ্জিত ৩নং পাইকপাড়া ওয়ার্ডের একমাত্র রাস্তা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের ৩নং পাইকপাড়া ওয়ার্ডের একমাত্র প্রধান সড়কটি বর্তমানে সামান্য বৃষ্টিতেই সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তাটিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই শোচনীয় যে, এটি দেখে বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো সড়ক ছিল। মনে হয় এটি কোনো ডোবা বা জলাশয়।স্থানীয় এলাকাবাসী জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জরুরি রোগী যাতায়াত করেন। রাস্তাটি পানিতে ডুবে থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রিকশা, ভ্যান বা মোটরসাইকেল চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলেরও কোনো উপায় নেই। নোংরা ও পচা পানির ওপর দিয়েই চরম দুর্ভোগের মধ্যে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে।ভুক্তভোগী এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাটি মেরামতের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষা মৌসুম বা সামান্য বৃষ্টিতেই এই দুর্ভোগ চরমে পৌঁছায়। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন জনস্বার্থে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এলাকাবাসীকে এই চরম ভোগান্তি থেকে মুক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews