শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুব সমাজই পরিবর্তনের শক্তি, দূর্বাডাঙ্গায় দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত  বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তার সহযোগিতায় সুন্দরবন থেকে কাঁকড়া আহরণ অব্যহত রয়েছে, কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা বাংলাদেশের মধ্যে বোর্ড স্ট্যান্ডে ২য় স্থান অর্জন: মাওঃ মোঃ মুবাশশির হুসাইনকে সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত ‎ গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল, প্লাবনের শঙ্কা আশাশুনির নওয়াপাড়ায় ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও,দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন  সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেমরায় পুলিশ কনস্টেবলের আ’ত্মহ’ত্যা, ফেসবুক পোস্টে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার ক্ষোভ কাহালুর নাগর নদীতে রহস্যজনকভাবে মাছ ভেসে উঠছে, দূষণের আশঙ্কায় ক্ষোভ ও উদ্বেগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত ‎

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

‎যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া   ঘাটে এ ঘটনা ঘটে।

‎নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

‎প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট বা ২টার দিকে  তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্ণার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews