শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত জুলাই শহীদ দিবস-২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত জেলা পুলিশ ও প্রশাসনের আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 

দেশজুড়ে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০:০০ ঘটিকায় দিবসটি উপলক্ষে জেলা শহরের কাটিয়ায় অবস্থিত ঐতিহাসিক ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম বীর শহীদদের স্মরণে এই পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বেলা ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক জনাব মিজ্ কাউসার আজিজ-এর সভাপতিত্বে সভায় জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের পথ পেয়েছি। এই অর্জন ধরে রেখে একটি বৈষম্যহীন সমাজ গঠনই হবে শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা শহীদদের স্মৃতি রক্ষার্থে এবং আহতদের চিকিৎসাসহ পুনর্বাসনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews