শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুব সমাজই পরিবর্তনের শক্তি, দূর্বাডাঙ্গায় দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত  বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তার সহযোগিতায় সুন্দরবন থেকে কাঁকড়া আহরণ অব্যহত রয়েছে, কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা বাংলাদেশের মধ্যে বোর্ড স্ট্যান্ডে ২য় স্থান অর্জন: মাওঃ মোঃ মুবাশশির হুসাইনকে সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত ‎ গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল, প্লাবনের শঙ্কা আশাশুনির নওয়াপাড়ায় ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও,দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন  সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেমরায় পুলিশ কনস্টেবলের আ’ত্মহ’ত্যা, ফেসবুক পোস্টে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার ক্ষোভ কাহালুর নাগর নদীতে রহস্যজনকভাবে মাছ ভেসে উঠছে, দূষণের আশঙ্কায় ক্ষোভ ও উদ্বেগ

বাংলাদেশের মধ্যে বোর্ড স্ট্যান্ডে ২য় স্থান অর্জন: মাওঃ মোঃ মুবাশশির হুসাইনকে সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের মধ্যে বোর্ড স্ট্যান্ডে ২য় স্থান অর্জন: মাওঃ মোঃ মুবাশশির হুসাইনকে সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফাযিল (কামিল) পরীক্ষায় ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে অংশগ্রহণ করে বাংলাদেশের মধ্যে বোর্ড স্ট্যান্ডে ২য় স্থান অর্জন করেছেন মাওলানা মোঃ মুবাশশির হুসাইন। তাঁর এই অসাধারণ সাফল্যে আনন্দিত হয়ে খানপুর আদর্শ যুব সমাজের উদ্যোগে তাঁকে সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-উলামা এবং যুব সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা মোঃ মুবাশশির হাসানের এই কৃতিত্ব শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা, খানপুর এবং সমগ্র এলাকার জন্য গৌরবের বিষয়। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা আরও বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাওলানা মোঃ মুবাশশির হাসান। অনুষ্ঠান শেষে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews